জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, প্রধান উপদেষ্টার ধন্যবাদ

Date:

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতী কাজে অংশগ্রহণের জন্য।’

তিনি বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে তার জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।

‘আগামীকাল (মঙ্গলবার) নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সকলের সামনের দিনগুলো শুভ হোক,’ যোগ করেন প্রধান উপদেষ্টা।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একইসঙ্গে দুটি শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করব।

তিনি বলেন, জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও, এই সনদ বাস্তবায়নে আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।

এনসিপির প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

Popular

More like this
Related

২৪ প্রতিমন্ত্রীর সবাই নতুন, মন্ত্রীদের ১৬ জন

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পাওয়া ২৫ মন্ত্রীর...

খলিলুর রহমান কি অন্তর্বর্তী সরকারে বিএনপির হয়ে কাজ করেছিলেন, প্রশ্ন নাহিদের

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানকে অন্তর্ভুক্ত করার...

ভূখণ্ড প্রশ্নে টানাপোড়ন কাটেনি, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কাল

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে আগামীকাল বুধবার...

মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

বলিউডে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভকে।ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম...