‘জুলাই যোদ্ধা’ তাহরিমা ২ দিনের রিমান্ডে

Date:

‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া তাহরিমা জামান সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

দ্য ডেইল স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। 

তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি মামলায় তাহরিমা ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে রিমান্ড মঞ্জুর হয়।

ওসি নাসির উদ্দিন বলেন, মামলাটি করেন নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক। অভিযোগে বলা হয়, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে জড়িত ছিলেন তাহরিমা।

এ বিষয়ে তাহরিমার আইনজীবী রাশিদুল ইসলাম রবি ডেইলি স্টারকে বলেন, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমি পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছি।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। পরে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। 

জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার জাতীয় ছাত্রশক্তি কমিটির আহ্বায়ক বশির আহমেদ অপু ডেইলি স্টারকে বলেন, ‘তাহরিমা জান্নাত সুরভী বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনেও তিনি আমাদের সঙ্গে থেকেছেন। আমি তাকে চিনি। তবে তিনি কমিটিতে নেই।’

Popular

More like this
Related

অন্যদেরকে বাঁচালেও নিজে বাঁচতে পারল না রোদেলা

উত্তরায় শুক্রবারের সকালে তখনো রাস্তায় খুব একটা ব্যস্ততা শুরু...

মুরাদনগরে পুলিশ ফাঁড়ির লুট হওয়া অস্ত্র উদ্ধার

কুমিল্লা মুরাদনগরে অভিযান চালিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট...

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি অভিযোগ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের...

পাবনা-১ ও ২ আসন: মনোনয়নপত্র দাখিল ১৮ জানুয়ারি পর্যন্ত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত...