জিগাতলা থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

Date:

রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে এই মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মৃত জান্নাতারা রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

এ বিষয়ে ‎হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জিগাতলা পুরাতন কাঁচাবাজারের পাশে একটি হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Popular

More like this
Related

চরদখলে ৫ খুন: মামলায় আসামি ৩০, গ্রেপ্তার নেই কেউ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চর দখল নিয়ে গত মঙ্গলবার সংঘর্ষে...

যে যেভাবে পারছে সেভাবে চর দখলের চেষ্টা করছে: হাতিয়ার ইউএনও

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চর দখল নিয়ে গতকাল মঙ্গলবার দুপক্ষের...

অপহরণের পর শিশুকে ধর্ষণচেষ্টা, চিৎকার করায় হত্যা: পুলিশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে হত্যার ঘটনায় তিন...

১৮৫ বছর পূর্তিতে ফরিদপুর জিলা স্কুলের দুই দিনের উৎসব

১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী উৎসব...