জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ আবাসিক হলের নতুন নাম

Date:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা চারটি আবাসিক হলের নতুন নাম দেওয়া হয়েছে। 
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি বলেন, বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় নামকরণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 
পরিবর্তনগুলি দ্রুত কার্যকর হবে বলে জানান তিনি।  
সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেলানী খাতুন হল রাখা হয়েছে। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শেরে বাংলা একে ফজলুল হক হল এবং ১০তলা শেখ রাসেল হলের নতুন নাম দেওয়া হয়েছে নবাব সলিমুল্লাহ হল।
আর মেয়েদের শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে জুলাই চব্বিশ জাগরণী হল দেওয়া হয়েছে।
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে নামটি রাখা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Popular

More like this
Related

ফিক্সিংয়ের অভিযোগে অডিট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন বিসিবি পরিচালক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ...

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায়

জাতীয় সংসদ নির্বাচন ও 'জুলাই সনদ' নিয়ে গণভোটের তফসিল...

তানজিদের সেঞ্চুরির পর বিনুরা-মুরাদের বোলিং নৈপুণ্যে চ্যাম্পিয়ন রাজশাহী

রান তাড়ায় একটুও লড়াই জমাতে পারল না চট্টগ্রাম রয়্যালস।...

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশনের নির্দেশ হাইকোর্টের

সরকারকে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন...