জাম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি

Date:

বিশ্বকাপ শিরোপা রক্ষার মিশনে নামার আগে নিজেদের শেষ ঘরের ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসিকে। কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে শুরু থেকেই মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক।

মঙ্গলবারের এই ম্যাচটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ঘরের মাঠে এটিই তাদের শেষ ম্যাচ, এরপরই বিশ্বকাপ মিশনে নামবে দল। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা স্কালোনির।

এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে বেঞ্চ থেকে ম্যাচ শুরু করেছিলেন মেসি। তবে সেই ম্যাচে দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে স্বীকার করেছেন কোচ। তাই জাম্বিয়ার বিপক্ষে নিজেদের আসল শক্তিমত্তা দেখাতে চান তিনি।

স্কালোনি বলেন, ‘মেসি কাল শুরু থেকেই খেলবে।’ একই সঙ্গে ইঙ্গিত দেন, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থাকা দলের মূল খেলোয়াড়দের নিয়েই গড়া হবে প্রথম একাদশ। এটিকেই তিনি বিশ্বকাপের আগে ‘শেষ পরীক্ষা’ হিসেবে দেখছেন।

৩৮ বছর বয়সী মেসি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যে তিনি বিশ্বকাপে খেলবেন কিনা। তবে পুরো বাছাইপর্ব জুড়েই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। স্কালোনির কথায় স্পষ্ট, আর্জেন্টিনার পরিকল্পনায় এখনও কেন্দ্রবিন্দুতেই আছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

স্কালোনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন বিশ্বকাপটা উপভোগ করতে পারে, যেটা তাত্ত্বিকভাবে তার শেষ হতে পারে।’ তিনি আরও যোগ করেন, বড় মঞ্চের এই অভিজ্ঞতা পরবর্তীতে খুব মিস করতে হয়, তাই মেসিকে উপভোগ করার সুযোগ দিতে চান তারা।

এই ম্যাচে পরিচিত মূল একাদশকেই মাঠে নামানোর পরিকল্পনা থাকলেও পরে তরুণদেরও সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কোচ। একই সঙ্গে মৌরিতানিয়ার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স যে দলের প্রকৃত চিত্র নয়, সেটিও জোর দিয়ে বলেছেন তিনি।

এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন স্কালোনি। আগামী মে মাসের শেষ দিকে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে। পারফরম্যান্সের ভিত্তিতেই সেরা দল বাছাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

Popular

More like this
Related

মার্কিন সামরিক বিমানকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে সিসিলির একটি বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমান...

ফুয়েল কার্ড পেতে আবেদনের সময় ৪ এপ্রিল পর্যন্ত বাড়াল জেলা প্রশাসন

সিরাজগঞ্জে অতিরিক্ত ভিড়ের কারণে ফুয়েল কার্ড সংগ্রহের আবেদনের সময়সীমা...

নাটকে অভিনয় করে জাতীয় ফুপু হয়ে গেছি: দীপা খন্দকার

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী দীপা খন্দকার অভিনয় নিয়ে বেশ সরব আছেন।...

এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তৈরি ঈদের...