জামিনে কারামুক্ত ৩৫ সাবেক বিডিআর সদস্য

Date:

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন পাওয়ার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক ৩৫ বিডিআর সদস্য।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তারা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হন।

তাদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একজন, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে দুইজন ও পার্ট-২ থেকে ৩২ জন কারামুক্ত হয়েছেন।

কারাগার সূত্রে জানা যায়, জামিনের কাগজপত্র আজ দুপুরে এসে পৌঁছানোর পর সেগুলো যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাদেরকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, ‘আজ দুপুরে বন্দি একজন সাবেক বিডিআর সদস্যের জামিনের নথি কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাকে সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়।’

একইভাবে কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে দুইজন ও পার্ট-২ থেকে ৩২ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যথাক্রমে সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা ও সিনিয়র জেল সুপার মো. আল মামুন।

Popular

More like this
Related

১০০০ গোল নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো বললেন, ‘তাড়না এখনও তুঙ্গে’

ফুটবল নিয়ে তার আবেগ যে বিন্দুমাত্র কমেনি, তা আবারও...

খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে...

চার নম্বরের চ্যালেঞ্জে ইমন: এই ‘সাহসী’ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কাজে দেবে?

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে পারভেজ হোসেন ইমন সাধারণত ওপেনার হিসেবেই...

‘মাতৃভাষায় শিক্ষা না হলে সাহিত্য-সংস্কৃতি-জাতীয় পরিচয়ের বিকাশ সম্ভব নয়’

খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, মাতৃভাষায় শিক্ষা...