জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায়: চরমোনাই পীর

Date:

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়।

তিনি আরও বলেন, আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।

আজ রোববার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? 

তিনি আরও বলেন, জামায়াত স্পষ্টভাবে বলেছে—তারা ইসলামি শরিয়াহ আইনে দেশ চালাবে না। তারা ক্ষমতায় গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন—জামায়াত কোনো ইসলামি দল না। 

ইসলামী আন্দোলনের আমির বলেন, তারা ক্ষমতায় গেলে কোন নীতি ও আদর্শে দেশ চালাবে? যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে, আর মানুষ রাস্তায় নামলেই গুম ও খুন হয়ে যেতো। সেই একই নীতিতে দেশ চালানোর পাঁয়তারা করছে তারা।

Popular

More like this
Related

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু

সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।আজ...

মুম্বাইয়ে মাখোঁ-মোদি বৈঠক, হতে পারে শতাধিক রাফাল জেট বিক্রির চুক্তি

আধুনিক বিশ্বের সবচেয়ে টেকসই ও কার্যকর যুদ্ধাস্ত্রের অন্যতম হলো...