জামায়াত আমিরের মহিলা সমাবেশ, পথসভা, গণসংযোগ আজ

Date:

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আট জেলা সফর শেষে আজ বুধবার সারা দিন জামায়াত আমির শফিকুর রহমান তার নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ কথা জানানো হয়েছে।

প্রচার বিভাগের তথ্য অনুসারে, আজ সকাল সাড়ে ১১টায় উত্তর কাফরুল হাইস্কুলে গণসংযোগ করবেন জামায়াত আমির। বিকেল সাড়ে ৪টায় মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে অংশ নেবেন। মাগরিবের পর মিরপুর ১৩ নম্বরে হারম্যান মেইনার স্কুলের পেছনের এলাকা এবং এশার পর মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় গণসংযোগ করবেন।

এর আগে গত ২৬ জানুয়ারি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে সমাবেশ করেন জামায়াত আমির। গতকাল ২৭ জানুয়ারি যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে যান তিনি।

বাগেরহাট থেকে ঢাকায় ফেরার পথে রাতে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন শফিকুর রহমান।

Popular

More like this
Related

সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়ালে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ ইসলাম

সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের পরিণতি...

বগুড়ায় ৭ আসনে ভোট পড়েছে ৬৯.১০ শতাংশ

বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষে বগুড়া জেলার ৭ আসনে...

প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি...

বিমানবন্দরে টাকাসহ আটক জামায়াত নেতা হাসপাতালে

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী আমির বেলাল উদ্দিনকে টাকাসহ আটকের...