জানা গেল মোহনলালের দৃশ্যম-৩ মুক্তির তারিখ

Date:

ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি দৃশ্যম। অবশেষে সিনেমাটির তৃতীয় পর্বের টিজার প্রকাশে করেছেন নির্মাতারা। আগের মতো এবারও প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, সিনেমাটি আগামী ২১ মে মুক্তি পাবে।

টিজারের শুরুতেই দৃশ্যম ও দৃশ্যম-২ এর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আবার তুলে ধরা হয়। এটি দর্শকদের দ্রুত জর্জকুট্টির জটিল জগতে ফিরিয়ে নিয়ে যায়। এরপর একটি গির্জার ভেতরে নিজের ভয় ও অনুভূতির কথা স্বীকার করতে দেখা যায় জর্জকুট্টিকে। পরিবারকে রক্ষার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করলেও, তার মধ্যে স্পষ্ট হয়ে ওঠে এক অজানা আতঙ্ক। যেন সে সবসময় কারও নজরে আছে।

এর আগে মোহনলাল নিজেই সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের ঘোষণা দেন। তিনি জানান, ২৯ এপ্রিল বিকেল ৫টায় টিজার প্রকাশিত হবে। একই সঙ্গে তিনি সিনেমাটির বিশ্বব্যাপী মুক্তির তারিখও নিশ্চিত করেন।

Popular

More like this
Related

ফুটবলের সর্বোচ্চ মঞ্চে মহাতারকা রোনালদোর যত কীর্তি

২০০২ সালে পেশাদার ফুটবলে পা রাখার পর থেকে লিসবন,...

নেতানিয়াহু ‘রাজনৈতিকভাবে ব্যর্থ’ হয়েছেন: ইসরায়েলের বিরোধীদলীয় নেতা

ইরানে যুদ্ধবিরতির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরোধীদলের নেতা ইয়ার লাপিদ...

৩৯ দিন আটকে থাকা বাংলাদেশি জাহাজ অবশেষে হরমুজ প্রণালির পথে

দীর্ঘ ৩৯ দিন পারস্য উপসাগরে আটকা থাকার পর বাংলাদেশি...

২ দিনে সাভার ট্যানারিতে চামড়া এসেছে ৫ লাখ ৩০ হাজার

ঈদের প্রথম দুই দিনে প্রায় ৫ লাখ ৩০ হাজার...