জঙ্গল সলিমপুরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে: ডিআইজি

Date:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে পুলিশ। বিস্তীর্ণ এই এলাকার নিরাপত্তায় র‍্যাব ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করা হবে।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে অভিযানের মুখে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার ‘ইয়াসিন বাহিনী’র প্রধান মো. ইয়াসিন পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সাংবাদিকদের ব্রিফিংকালে ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, আমাদের অভিযান চলমান। র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের মোট ৩ হাজার ২০০ সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন। ভোর থেকেই আমরা এখানে কাজ করছি। আমাদের প্রধান লক্ষ্য ছিল এই বিশাল এলাকায় আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, এবং আমরা তা পেরেছি। আজ থেকে এলাকার নিরাপত্তায় পুলিশ ও র‍্যাবের দুটি ক্যাম্প চালু হবে।

এর আগে আজ সোমবার ভোরে ভারী সরঞ্জাম নিয়ে ওই এলাকায় যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে কিছু অস্ত্র উদ্ধার এবং প্রায় ১৫ জনকে আটক করার কথা জানালেও তিনি বলেন, এলাকার অনেক অংশে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় এখনো আমাদের কাছে সঠিক পরিসংখ্যান নেই।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডা. জিয়াউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘এখানে যে প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল, তা এখন হয়েছে। সরকার আগে থেকেই এই এলাকা ঘিরে উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল, এখন আমরা সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করব।’

পাহাড়ি দুর্গম এলাকায় ক্যাম্পের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—জবাবে ডিআইজি আহসান হাবীব ডেইলি স্টারকে বলেন, ক্যাম্পের নিরাপত্তার প্রয়োজনে আমরা এখানে কামান মোতায়েন করব।

Popular

More like this
Related

কাল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে...

ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ চায় লেবানন

ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ...

সন্ত্রাসবিরোধী মামলায় জামিন হয়নি ইমিসহ ৩ জনের

৭ মার্চের ভাষণ লাউডস্পিকারে বাজানোর ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের...

চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী...