ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে চাইলেন সবার সহযোগিতা

Date:

সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আসেন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসভবন থেকে সরাসরি তেজগাঁও কার্যালয়ে আসেন।

রুমন আরও জানান, বৈঠকে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন তারেক রহমান। সেইসঙ্গে সরকারি সিদ্ধান্তগুলো বাস্তবায়নে দক্ষতা, সময়ানুবর্তিতা এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আজ বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত একটি ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর থেকে প্রতি শনিবার সরকারি ছুটির দিনেও অফিস করছেন তিনি। 

Popular

More like this
Related

ইরানে হামলা মনিটর করছেন ট্রাম্প, কথা বলছেন নেতানিয়াহুর সঙ্গে: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগো থেকে...

‘ওয়েট অ্যান্ড সি’ মেসেজ পাঠিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর...

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী...

ইরানে হামলায় বৈশ্বিক তেলের বাজারে কী প্রভাব পড়বে

ইসরায়েলের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্ত বিশ্ববাজারে...