চৌদ্দগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১২

Date:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ মোহাম্মদ কাউছার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন জানান, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি সভা শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে বিএনপির লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াতের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রকি, জামায়াত নেতা জাকারিয়া রাসেল, কাজী মো. রাসেলসহ অন্তত পাঁচজন আহত হন।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম দাবি করেন, চৌদ্দগ্রাম দক্ষিণ শিবিরের সাধারণ সম্পাদক ফাহাদের নেতৃত্বে কয়েকশ মানুষ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় বিএনপি নেতা ফারহান খান জিসানের পরিবারের কয়েকজন বয়োজ্যেষ্ঠ ও নারী সদস্য আহত হন।

তিনি আরও জানান, হামলায় ফারহান খান জিসানের একটি হাত ভেঙে গেছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসাদুজ্জামান নুর জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১২ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন।

Popular

More like this
Related

মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ২৪ জন

বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন...

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তাব করা হয়নি, আমরাও শপথ নেইনি: সালাহউদ্দিন

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণে প্রস্তাব করা হয়নি এবং...

১৫০ বছর আগে ডুবে যাওয়া স্টিমারের ধ্বংসাবশেষ উদ্ধার

মার্কিন যুক্তরাষ্ট্রের দেড়শ বছরের পুরনো একটি বিলাসবহুল স্টিমারের ধ্বংসাবশেষ...

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

অবশেষে শপথ নিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ও স্বতন্ত্র...