চুয়াডাঙ্গায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

Date:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আরাফাত হোসেন শিশিরকে (৩০) কারাগারে পাঠিয়েছে আদালত।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ওই শিক্ষককে আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

এর আগে শনিবার দুপুরে মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করেন এলাকাবাসী। তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

অভিযুক্ত আরাফাতের বাড়ি উপজেলার জয়রামপুর গ্রামে। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

ওসি জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

Popular

More like this
Related

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২৫...

অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর

ভ্যাট ফেরত বা রিফান্ড প্রক্রিয়া সহজ করতে অনলাইনে ভ্যাট...

১৫ বছরেও ফেলানী হত্যার বিচার পেল না পরিবার

কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর নিথর দেহ বিশ্বজুড়ে সীমান্ত...

লালমনিরহাট সীমান্তে দুই সপ্তাহের ব্যবধানে ‘চোরাকারবারি’ দ্বিতীয়বার গুলিবিদ্ধ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক...