চা-বিরতির আগে আয়ারল্যান্ডের ৩ উইকেট ফেলল বাংলাদেশ

Date:

লক্ষ্যটা আয়ারল্যান্ডের জন্য প্রায় অসম্ভব। জিততে হল গড়তে হবে বিশ্বরেকর্ড। পাঁচ সেশন টিকে থাকাটাও কল্পনায় আনা কঠিন। এমন অবস্থায় বাংলাদেশের বোলারদের হাতেই সব নিয়ন্ত্রণ। আইরিশদের বিশাল লক্ষ্য দিয়ে এক সেশনে তিন উইকেট নিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুর টেস্টের চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। হ্যারি টেক্টর ২৫ ও কার্টিস ক্যাম্পের ১০ রান নিয়ে ক্রিজে আছেন। তিন উইকেটের সবগুলোই নিয়েছেন স্পিনারররা। তাইজুল ইসলাম সাকিব আল হাসানকে ছাড়িয়ে যেতে এরমধ্যে নিয়েছেন ২ উইকেট, অন্যটি পেয়েছেন হাসান মুরাদ।

ইনিংসের ৬ষ্ঠ ওভারে বল হাতে নিয়ে অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউ করে সাকিবকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হন তাইজুল। খানিক পর পল স্টার্লিংকেও তুলে নেন তিনি। তিনে নামা ক্যাডে কারমাইকেল কাঁটা পড়েন মুরাদের ঘূর্নিতে।

২৬ রানে ৩ উইকেট পড়ার পর কারমাইকেল-টেক্টর মিলে যোগ করেছিলেন ৫১ রান। এবার টেক্টরের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাম্পের।

Popular

More like this
Related

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

সামরিক পদক্ষেপের হুমকির পর যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান।...

ঐতিহাসিক অর্জনের পরও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় টেবিল টেনিস তারকারা

বাংলাদেশ টেবল টেনিসের ঘরে এসেছে ইতিহাস, কিন্তু হাসির মাঝেও...

সীতাকুণ্ডে ট্রাকে ধাক্কা দিয়ে বাস খাদে পড়ে নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্প ট্রাককে ধাক্কা দিয়ে...

আইকিউ সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে বিতর্ক: সত্য কী?

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের বরাত দিয়ে সামাজিক...