চাটমোহর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ সদস্য আহত

Date:

পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মো. শরীফ উদ্দিন নামের রেলওয়ে পুলিশের (জিআরপি) এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল শরীফ উদ্দিন একতা এক্সপ্রেস ট্রেনে ডিউটিরত ছিলেন। ট্রেনটি চাটমোহর স্টেশনে পৌঁছালে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনের ভেতরে একটুও জায়গা ছিল না। ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ছেড়ে যেতে শুরু করে, তখন শরীফ ট্রেনে ওঠার চেষ্টা করেন। ভেতরে জায়গা না থাকায় তিনি দরজার হাতল ধরে ঝুলে ছিলেন। একপর্যায়ে হাত ফসকে তিনি লাইনের পাশে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা আক্তার জানান, কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপের কারণে ট্রেনগুলোতে বর্তমানে প্রচণ্ড ভিড় হচ্ছে। আহত পুলিশ সদস্যের স্বাস্থ্যের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ খোঁজ রাখছে।

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে ইতোমধ্যে ১০ বছর...

একদুয়ারিয়ার গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকরা

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রামে গত তিন বছরে অন্তত...

হাতে স্কুলব্যাগ, নিহত শিশুদের স্মরণে ইরানের ব্যতিক্রমী শ্রদ্ধা

মাঠে ফুটবল, কিন্তু হৃদয়ে গভীর শোক, এমন আবহেই ম্যাচ...

ডিজেলের অভাবে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা

শরীয়তপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে টানা দুই দিন বন্ধ...