চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হবেন বাপ্পারাজ-মুক্তি

Date:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে চিত্রনায়ক বাপ্পারাজ এবং একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হবেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

তারা দুজনে শিল্পী সমিতির নির্বাচন করছেন বলে নিশ্চিত করেছেন।

বাপ্পারাজ বলেন, ‘চেয়েছিলাম বাবার (নায়করাজ রাজ্জাক) কবর জিয়ারত করে এই সংবাদ সবাইকে জানাবো। তার আগেই অনেকেই জেনে গেছেন। শিল্পীদের অনেকেই চাচ্ছেন আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমার বাবা শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বিগত সময় আমিও কমিটিতে ছিলাম। আনুদিও (আনোয়ারা বেগম) বিগত সময় কমিটিতে ছিলেন। শিল্পীরা সুযোগ দিলে তাদের কল্যাণে তা বাস্তবায়ন করব।’

মুক্তি বলেন, ‘শিল্পী সমিতির সদস্যদের অধিকার রক্ষা ও চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যেই এই নির্বাচনে অংশ নিতে চাই। আমাদের প্যানেলে থাকবে নবীন-প্রবীণ শিল্পীরা।’

গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন, অর্থাৎ ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আয়োজন হবে।
 

Popular

More like this
Related

ইরান যুদ্ধে ধ্বংসযজ্ঞের যে চিত্র উঠে এলো ইসরায়েলি গণমাধ্যমে

ইরানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হয়ে...

অ্যান্টার্কটিকার ‘কোট-টাই পরা ভদ্রলোক’ কেন বিপন্ন

অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ তুষার ঢাকা ভূমিতে তাদের সহজাত বিচরণ। দূর...

ক্যানসার চিকিৎসা: সহানুভূতি নয়, দরকার কাঠামোগত পরিবর্তন

বাংলাদেশে ক্যানসার আজ শুধুমাত্র একটি স্বাস্থ্যগত সংকট নয়, বরং...

শূন্য রানে ৩ উইকেট, চরম বিব্রতকর রেকর্ডে নাম লেখালো অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে তাসকিন আহমেদের প্রথম বলেই বোল্ড হয়েছিলেন ম্যাথু...