চমেক হাসপাতাল থেকে আসামি পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

Date:

ডাকাতি মামলার এক আসামি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে মীরসরাই থানা পুলিশ এ ঘটনার সত্যতা অস্বীকার করেছে। 

আজ বুধবার সকালে ডাকাতি মামলার আসামি মো. পারভেজ (২৬) পালিয়ে যান বলে জানিয়েছে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র।

সূত্র জানায়, মীরসরাই থানা পুলিশ পারভেজকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। পুলিশি অভিযানের সময় পালানোর চেষ্টা করলে তিনি আহত হন। 

পরে সকাল ৬টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার এক্স-রে করার পরামর্শ দেন।

পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, পুলিশ লাইন থেকে অতিরিক্ত সদস্য আসার আগেই মীরসরাই থানা পুলিশ আহত পারভেজকে সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করে।

ওই সময় এএসআই জসিম উদ্দিন সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরেক আসামির সঙ্গে হাসপাতালে অবস্থান করছিলেন।

দুই পক্ষ ব্যস্ত থাকার সুযোগে পারভেজ হাসপাতাল থেকে পালিয়ে যায়। রাত পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ সূত্র।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারিদা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি মিথ্যা খবর। এমন কোনো ঘটনা ঘটেনি।’

তবে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতাল থেকে একজন আসামি পালিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। মীরসরাই থানা পুলিশ আমাদের জানায়নি বলে বিস্তারিত কিছু জানি না।’

Popular

More like this
Related

গণভোটে সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় এসেছে: আলী রীয়াজ

গণভোটে ৬০ শতাংশের বেশি ভোটার অংশ নিয়েছেন এবং তারা...

নির্বাচন-পরবর্তী সহিংসতার নিন্দা, ফলাফলকে ‘ভিত্তি’ বললেন জামায়াত আমির

নির্বাচন-পরবর্তী সময়ে ভিন্নমতের রাজনৈতিক কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে...

তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায়...

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো সংবাদ...