চট্টগ্রাম-৪ আসনে নির্বাচন করতে পারবেন বিএনপির আসলাম চৌধুরী

Date:

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন। আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে রায়ে বলা হয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ প্রকাশ স্থগিত থাকবে।

একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিককে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। তার আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, ২৩ ব্যাংকে আসলাম চৌধুরীর দুই হাজার ১০০ কোটি টাকা ঋণ ছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিক হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। হাইকোর্ট আমাদের আবেদন খারিজ করে দেন। এরপর তিনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিকীর করা লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আখতার হোসেন এবং আনোয়ার সিদ্দিকীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

Popular

More like this
Related

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...