চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টন সিগারেট উদ্ধার

Date:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এগুলো উদ্ধার করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারে ছয়টি লাগেজ ব্যাগ পাওয়া যায়। অনুসন্ধানের পরও কেউ ব্যাগগুলোর দাবি করেনি। পরে সেগুলো খোলার পর মনড ব্র্যান্ডের ৮০০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Popular

More like this
Related

অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজের নামে অনৈতিকভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

আলোনসোর সঙ্গে যোগাযোগ করেছে লিভারপুল

সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর হঠাৎ...

প্রধান শিক্ষক ছাড়াই চলছে নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনীর ১০৪৯ প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলায়...

আলকারাজের দাপুটে জয়, বিনা লড়াইয়ে শেষ আটে জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে রোববার পুরুষ ও নারী দুই বিভাগেই স্পষ্ট...