চট্টগ্রামে ‘সড়ক দুর্ঘটনায়’ নৌবাহিনীর সদস্য নিহত

Date:

চট্টগ্রামের হাটহাজারী সড়ক থেকে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে চট্টগ্রাম–হাটহাজারী সড়কের চিকনদন্ডি ইউনিয়নের বড়দিঘিপাড় এলাকায় মরদেহটি পাওয়া যায়।

প্রাথমিক প্রমাণের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

এ ঘটনায় নিহত দেলোয়ার হোসেন (২৯) ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দেলোয়ার বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাটহাজারীর বড়দিঘিপাড় এলাকায় মোটরসাইকেলসহ দেলোয়ারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত ব্যক্তির মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঘটনা তদন্তে টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি সড়ক দুর্ঘটনা হতে পারে।’

Popular

More like this
Related

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রড দিয়ে আঘাত, কৃষক নিহত

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব শত্রুতার জেরে রডের আঘাতে এক কৃষক নিহত হয়েছেন।আজ...

মার্করাম ও ইয়ানসেনের নৈপুণ্যে সুপার এইটের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা

বিস্ফোরক ব্যাটিংয়ে অধিনায়ক এইডেন মার্করামের ৪৪ বলে অপরাজিত ৮৬...

ডেইলি স্টার-প্রথম আলোতে হামলায় সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনায় সরকারের...

কারাগারে দৃষ্টিশক্তি হারানোর পথে ইমরান, সুচিকিৎসার আহ্বান ওয়াসিম-ওয়াকারের

কারাবন্দি ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলার...