চট্টগ্রামে শপিংমলে আগুন, ২ কর্মচারীর মৃত্যু

Date:

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একটি বহুতল শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোহাম্মদ ইউনুস (৫২) ও মোহাম্মদ সোলাইমান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তারা ওই শপিংমলের দোকানের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫৫ মিনিটে ১২ তলা বিশিষ্ট ওই ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ও পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, উদ্ধার অভিযানের সময় তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, তিনজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। মামুন নামে আরও একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টেরিবাজার বন্দরনগরীর অন্যতম বড় কাপড়ের পাইকারি ও খুচরা বাজার। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রমজানের শেষ সময়ে মধ্যরাত পর্যন্ত কেনাবেচা চলায় অনেক দোকানের কর্মচারীরা দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন। 

 

Popular

More like this
Related

ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা...

চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী...

পিএসএলকে ‘অবসরপ্রাপ্তদের লিগ’ বললেন শেহজাদ

পাকিস্তান ক্রিকেট দলের টানা ব্যর্থতা নিয়ে নিয়মিত সমালোচনার পাশাপাশি...

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবানে মেঘলা পর্যটন এলাকায় পাহাড়ের নিচ থেকে মা ও...