চট্টগ্রামে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

Date:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শাহেদ (১৭) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজরীঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।

গতকাল সন্ধ্যা থেকে শাহেদ নিখোঁজ ছিল। সকালে বাড়ির কাছেই প্রতিবেশীরা তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় জানান।

সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যা থেকে শাহেদ নিখোঁজ ছিল। আজ সকালে বাড়ির কাছে তার গলাকাটা মরদেহ পাওয়া গেছে।’

Popular

More like this
Related

কুমিল্লা-১০ আসনে বিএনপির গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো....

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে...

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...

দিনাজপুরে দানিউল হত্যা মামলায় বাদীসহ কারাগারে ২

দিনাজপুরে আলোচিত দানিউল ইসলাম (৫৫) হত্যা মামলায় বাদীসহ দুইজনকে...