চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

Date:

গণসংযোগ চালানোর সময় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদ এলাকায় তার ওপর হামলা হয়।

এরশাদ উল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানিয়েছেন, হামলায় এরশাদ উল্লাহসহ তিনজন আহত হয়েছেন। অপর দুজন হলেন সরোয়ার বাবলা ও ইরফানুল শান্ত।

তবে কারা হামলায় জড়িত ও হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, হামলার পর স্থানীয় বিএনপির কর্মীরা তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

গুলিবিদ্ধ শান্তর ভাই বায়েজিদ এলাকার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ ডেইলি স্টারকে বলেন, ‘আমরা একটা দোকানে ঢুকে লিফলেট দেওয়ার সময় পেছন থেকে ৫-৬ জন মুখে মাস্ক পরা পিস্তল দিয়ে গুলি করে। ফাঁকা গুলি ছুড়তে ছুরতে তারা চলে যায়।’

এ ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

Popular

More like this
Related

নির্বাচন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী...

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু, নায়িকা জ্যোতির্ময়ী-ফারিণ-সাবিলা

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা 'প্রিন্স'...

গ্রেপ্তারের সময় মারধরের ফলে হাসপাতালে ইরানের নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময়...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না...