চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

Date:

ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তালহা বিন জসীম বলেন, বিকেল ৪টা ৪২মিনিটে তিনতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ফায়ার সার্ভিসের দুইটি, পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Popular

More like this
Related

পেশিশক্তি-ধর্মের অপব্যবহারের বিষয়ে দলগুলোর অঙ্গীকার চায় টিআইবি

রাজনৈতিক পুঁজি হিসেবে জনস্বার্থের পাশাপাশি অর্থ, পেশিশক্তি এবং ধর্মের...

চুক্তি শেষ: ক্যাভালরি এফসি ছাড়লেন বাংলাদেশের শমিত

কানাডার শীর্ষ ফুটবল লিগের (সিপিএল) ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে...

পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানের বেড়ায় আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য সংরক্ষিত স্থানের...

ক্রিকেটারদের আল্টিমেটামে বিপিএলের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে বিপিএলের...