গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত দাম রাখায় ২ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

Date:

মানিকগঞ্জে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে দুই ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা ও জরিনা কলেজ মোড় এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের বেউথা ও জরিনা কলেজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ এবং বিক্রয় রশিদ না দেওয়ায় মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Popular

More like this
Related

উত্তরায় ভবনে আগুন, মৃত্যু বেড়ে ৬

রাজধানীর উত্তরা ১১ নম্বরে সেক্টরের একটি আবাসিক ভবনে আগুনে...

তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক...

গাজীপুরে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, সরকারি...

নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে...