গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

Date:

গৃহকর্মী নিয়োগের আগে তার পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ মঙ্গলবার রাতে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের পূর্বে তার জাতীয় পরিচয়পত্র, এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি ও তার পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুজন সনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণের জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।

ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ পূর্বক নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতার জন্যও অনুরোধ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক চাঞ্চল্যকর জোড়া খুনের একটি ঘটনা সংঘটিত হয়েছে। এ ছাড়া, গৃহকর্মী কর্তৃক অনেক সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও নতুন নয়। 

নগরবাসী একটু সচেতন হলে এরূপ অপরাধ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Popular

More like this
Related

আইসিসি আশা করে ‘সুদূরপ্রসারী প্রভাবের’ কথা বিবেচনা করবে পাকিস্তান

নানা নাটকীয়তা আর গুঞ্জনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত...

সুষ্ঠু তদন্ত, বিচার ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ৪ সংগঠনের

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে গত বৃহস্পতিবার...

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক রণজিৎ দাস আর...

‘তারেক রহমানের আসার ঘোষণার পর সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটানো হচ্ছে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর...