গুলশানে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

Date:

রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। 

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শাহজাদপুর প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে শাহজাদপুর প্রধান সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত কোনো একটি যানবাহন ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কোন যানবাহনের চাপায় এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এসআই আরও জানান, নিহতের পরনে লাল রঙের প্রিন্টের শাড়ি ছিল। সিআইডি’র ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

Popular

More like this
Related

জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা

জ্বালানি তেলের সংকটে খুলনা অঞ্চলে বোরো ধানের সেচ কার্যক্রম...

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থলযুদ্ধের জন্য প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি সেনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য ১০ লাখের বেশি সেনা...

‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’, এএসআইকে চোর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির ঘটনায় আটক ব্যক্তির সঙ্গে...

যুদ্ধে ঘরছাড়া মানুষ, অপেক্ষায় প্রিয় পোষা প্রাণীরা

‘আমাকে নিলে না কেন?’—খাঁচায় বন্দি আদুরে বিড়ালটি যদি মানুষের...