গুলশানে ছুরিকাঘাতে যুবক নিহত

Date:

রাজধানীর গুলশান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সোহরাব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সোহরাব ভাটারা এলাকার বাসিন্দা। তিনি পেশায় গাড়িচালক। পুলিশের ধারণা, রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

হাফিজুর বলেন, ‘বনানী লেকের পাশে ওই যুবকের মরদেহ পাওয়া গেছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’

‘আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এর আগে রাত প্রায় ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে,’ বলেন তিনি।

Popular

More like this
Related

তারকাদের চোখে ভালোবাসার মানে

ভালোবাসার সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম। কারো কাছে ভালোবাসা মানে...

মিয়ানমারে প্রথম ধাপের ভোটে ৮৭ শতাংশ আসনে বিজয়ী সেনা সমর্থিত দল

মিয়ানমারে সামরিক জান্তার অধীনে আয়োজিত হচ্ছে সাধারণ নির্বাচন। দেশের...

‘১০০ টেস্ট খেলতে হলে আমাদের কাউকে সম্ভবত ৫০ বছর খেলতে হবে’

২০১৮ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ৭ বছরে আয়ারল্যান্ড...

সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিষদের নতুন নির্বাহী...