গার্সিয়ার স্বপ্নপূরণ, চোট কাটিয়ে ফিরলেন রদ্রি

Date:

নতুনদের স্বপ্নপূরণ আর অভিজ্ঞদের প্রত্যাবর্তনের গল্পে স্পেন জাতীয় দলের স্কোয়াড সাজিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির এই যাত্রায় বার্সেলোনার তরুণ গোলরক্ষক হুয়ান গার্সিয়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। এছাড়াও ফিরেছেন ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার রদ্রি।

২৪ বছর বয়সী গোলকিপার গার্সিয়া চলতি লা লিগা মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ২২ ম্যাচে ১১টি ক্লিন শিট রেখেছেন, যা লা লিগায় সর্বোচ্চ। তার এই পারফরম্যান্সই এনে দিয়েছে জাতীয় দলের দরজা খোলার সুবর্ণ সুযোগ।

অন্যদিকে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকা সেপ্টেম্বারের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরলেন। হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ইউরো ২০২৪ জয়ের পর থেকে তিনি জাতীয় দলের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছিলেন।

এবারের দলে আরও কয়েকজন নতুন মুখ জায়গা করে নিয়েছেন। আর্সেনালের ডিফেন্ডার ক্রিস্তিয়ান মস্কেরা, রিয়াল সোসিয়েদাদের আন্দের বারেনেচেয়া এবং ওসাসুনার ভিক্টর মুনিওজ তিনজনই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তরুণ এই ফুটবলারদের অন্তর্ভুক্তি স্পেনের ভবিষ্যৎ পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে।

মাঝমাঠে জায়গা পেয়েছেন বার্সেলোনার পেদ্রি ও ফারমিন লোপেজ। তবে চোটের কারণে প্যারিস সেন্ট জার্মেইয়ের ফাবিয়ান রুইজ এই স্কোয়াডে নেই।

চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। ২৭ মার্চ তারা মুখোমুখি হবে সার্বিয়ার, আর ৩১ মার্চ প্রতিপক্ষ মিশর। এর আগে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার বিপক্ষে দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘ফিনালিসিমা’ ম্যাচটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাতিল করা হয়েছে।

আসন্ন বিশ্বকাপে স্পেন রয়েছে ‘এইচ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।

স্পেনের পূর্ণাঙ্গ স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো, হুয়ান গার্সিয়া

ডিফেন্ডার: মার্কোস লরেন্তে, পেদ্রো পোরো, আয়মেরিক লাপোর্ত, পাউ কুবার্সি, ডিন হুইজসেন, ক্রিস্তিয়ান মস্কেরা, মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো

মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেনদি, পেদ্রি, কার্লোস সোলের, দানি ওলমো, ফারমিন লোপেজ

ফরোয়ার্ড: ইয়রেমি পিনো, অ্যালেক্স বায়েনা, আন্দের বারেনেচেয়া, ভিক্তর মুনিওজ, মিকেল ওয়ারজাবাল, ফেরান তোরেস, বরহা ইগলেসিয়াস, লামিন ইয়ামাল

 

Popular

More like this
Related

গোর-এ-শহীদ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত, শৈল্পিক স্থাপত্যে আকর্ষণ

দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে উৎসাহ-উদ্দীপনা ও...

মাদ্রিদ ডার্বির আগে এমবাপে-বেলিংহ্যামকে নিয়ে স্বস্তিতে রিয়াল

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ডার্বির আগে স্বস্তির নিঃশ্বাস ফেলতে...

ঈদের ছুটিতে তারকারা কে কোথায়

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মহোৎসব। এই ছুটির আবহে...

অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়ন অদম্য জাপান

সিডনির রেকর্ডগড়া গ্যালারির সামনে অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো নারী...