গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ, যান চলাচল বন্ধ

Date:

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় স্থানীয় বাসিন্দারা মহাসড়কে বিক্ষোভ শুরু করলে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।’

এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বাগেরহাটে সংসদীয় আসন কমিয়ে চারটি থেকে তিনটি করতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করেন। সেই সঙ্গে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল করার নির্দেশ দেন।

এর আগে বাগেরহাট-৪ আসন কেটে গাজীপুর-৬ আসন করা হয়েছিল। এই নির্দেশের ফলে বাগেরহাট-৪ আসন পুনর্বহাল হবে এবং গাজীপুর-৬ আসন বাদ পড়বে।

Popular

More like this
Related

গ্রিনল্যান্ড ‘দখলে’ ট্রাম্পের চাপ, ন্যাটোর ভবিষ্যৎ কি সংকটে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের সম্ভাবনা কূটনৈতিক কৌতূহল থেকে ধীরে ধীরে...

বাফুফের পেট্রোনাস বিভ্রম: যা রূপ নিল বৈশ্বিক প্রহসনে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দীর্ঘকাল ধরে ভুল করতে পারদর্শীতা...

কুষ্টিয়ায় গাছ কাটা নিয়ে মুখোমুখি সওজ ও গণপূর্ত

কুষ্টিয়া সড়ক ও জনপথ এবং গণপূর্ত অধিদপ্তরের অফিস সংলগ্ন...

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, জানাল নেটব্লকস

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর পাওয়া গেছে। এমনটি...