গাজীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৭ শিশু ভর্তি

Date:

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি আছে। 

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন দিনে মোট ৩১ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ১০ তলার শিশু ওয়ার্ডে ভর্তি হয়।

আজ বুধবার সকালে হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মোট ৩১ শিশু ভর্তি হয়েছিল। বর্তমানে হাসপাতালের ২৭ শিশু ভর্তি আছে।

তিনি জানান, বাকিদের মধ্যে তিনজনকে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে কোনো শিশুর মৃত্যু হয়নি বলেও জানান তিনি।

চিকিৎসা নিতে আসা শিশুরা মূলত গাজীপুর সদর, সিটি করপোরেশন এলাকা, কালীগঞ্জ, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার বাসিন্দা। শিশুদের স্বজনরা জানান, হঠাৎ তীব্র জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি বা দানা এবং শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার পর তারা সন্তানদের হাসপাতালে নিয়ে আসেন।

কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে আসা এক শিশুর মা সালেহা বেগম জানান, প্রথমে তার সন্তানের জ্বর ছিল, পরে সারা শরীরে ফুসকুড়ি দেখা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটি কিছুটা সুস্থ আছে।

Popular

More like this
Related

‘বনলতা এক্সপ্রেস নিয়ে এত উচ্ছ্বাস-আনন্দ খুব ভালো লাগছে’

বাংলাদেশের কিংবদন্তী লেখক হুমায়ুন আহমেদের উপন্যাসের গল্প নিয়ে নির্মিত...

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩০

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের আকাশে রাশিয়ার সামরিক বাহিনীর একটি এএন-২৬...

জুন পর্যন্ত ইতালির দায়িত্বেই থাকছেন বুফন-গাত্তুসো

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে ইতালি।...

হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার...