গাজীপুরে পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ২

Date:

গাজীপুরের টঙ্গী মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশের এম.টি টায়ার সেন্টারের সামনে থেকে একটি পেট্রোল বোমাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন— ফেনীর পশুরাম থানার মৃত আবুল খায়েরের ছেলে আব্দুর রহিম (২৫) ও ঢাকার তুরাগ থানার সুমন মিয়ার ছেলে মো. মবিন (২১)।

আজ রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, ভোররাত ৩টার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

ওসি জানান, আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে একজনের কাছে একটি পেট্রোল বোমা ও আরেকজনের কাছ থেকে ৩৩০ এমএল পানির বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অজ্ঞাতনামা আরও অনেক দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে ১৭ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন।’

 

Popular

More like this
Related

পাঁচ গোল করে জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক আমিরুল

ড্র্যাগ-অ্যান্ড-ফ্লিকের বিশেষজ্ঞ আমিরুল ইসলাম হকির জুনিয়র বিশ্বকাপে পেনাল্টি কর্নার...

২০-২১ নভেম্বর রাঙ্গামাটিতে হরতালের ডাক

রাঙ্গামাটি জেলা পরিষদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা...

শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে...

ওয়াসিমকে ছাড়িয়ে গেলেন স্টার্ক 

মিচেল স্টার্কের বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয়...