গাজীপুরে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Date:

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার ভোর রাতে উপজেলার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ১-এর লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, গত ৩১ ডিসেম্বর শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করলে সংঘবদ্ধ দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। 

এতে একাধিক পুলিশ সদস্য আহত হন এবং দুটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। হামলার সময় জাহাঙ্গীর ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যকে গুরুতর জখম করে আসামি ছিনিয়ে নিতে সহায়তা করেন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এ ঘটনার শ্রীপুর থানার এসআই অরুপ কুমার বিশ্বাস বাদী হয়ে গত ১ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।

নাফিজ বিন জামাল আরও বলেন, এ ঘটনার পর থেকে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে উপজেলার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Popular

More like this
Related

চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।...

পোস্টাল ব্যালটে ৪ লাখ ৩৩ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতোমধ্যে ৪ লাখ...

নির্বাচিত হলে গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্প আনবো: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ফজরের আগেই কেন্দ্রের...

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের...