গাজীপুরে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীর মৃত্যু, গ্রেপ্তার ১

Date:

গাজীপুর শহরে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ‍পুলিশ।

নিহত রানু বেগম (৪০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ এলাকার হিরোনের স্ত্রী।

গতকাল শনিবার সকাল ১১টার দিকে শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পরে দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা থানা এলাকা থেকে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আশিক ইসলাম স্বপন (২৭) গাছা থানার কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুলাল মার্কেটে অবস্থিত রানু ফ্যাশন গ্যালারির স্বত্বাধিকারী রানুর সঙ্গে অর্থ লেনদেনকে কেন্দ্র আটক আশিকের ঝগড়া হয়। ক্ষিপ্ত হয়ে আশিক রানুকে ছুরিকাঘাত করে। মাকে বাঁচাতে এগিয়ে এলে রানুর ছেলে হৃদয়কেও (২২) ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানুকে মৃত ঘোষণা করেন৷ রাতেই বাদি হয়ে হত্যা মামলা করেন রানুর ছেলে হৃদয়।

ওসি মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিই না। আশিক যদি অপরাধ করে থাকে, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে আগের কমিটিতে ছিল। বর্তমানে সংগঠনের কোনো কার্যক্রমে যুক্ত নয়।’

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু

সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।আজ...

মুম্বাইয়ে মাখোঁ-মোদি বৈঠক, হতে পারে শতাধিক রাফাল জেট বিক্রির চুক্তি

আধুনিক বিশ্বের সবচেয়ে টেকসই ও কার্যকর যুদ্ধাস্ত্রের অন্যতম হলো...

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভারতের স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের শপথ গ্রহণ...