গাজীপুরে আরও ১৪১৪ কারখানা ছুটি, মহাসড়কে তীব্র যানজট

Date:

গাজীপুরে আরও এক হাজার ৪১৪ পোশাক কারখানা ছুটি হওয়ায় ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যাত্রীর চাপ বেড়েছে।

আজ বুধবার বিকেলে জেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল ও চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

চন্দ্রা ত্রিমোড় এলাকায় দেখা হয় উত্তরবঙ্গের যাত্রী আবু কালাম। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘গাজীপুর থেকে চন্দ্রা আসতে দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।’

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় অনাবিল পরিবহনের চালক সুমন মিয়া জানান, টঙ্গীতে যান চলাচল স্বাভাবিক হলেও বোর্ডবাজার থেকে চৌরাস্তায় যেতে তার এক ঘণ্টার বেশি সময় লেগেছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বিকেল থেকে যাত্রীর চাপ বাড়তে শুরু করে। আজ দুপুরের পর তা কয়েকগুণ বেড়েছে।’ চৌরাস্তায় যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে। 

কিশোরগঞ্জের একটি বাসের যাত্রী সুলতানা রাজিয়া ডেইলি স্টারকে বলেন, ‘দুপুর ১টায় মহাখালী থেকে বাসে উঠেছি। বিকেল ৪টায় চান্দনা চৌরাস্তায় পৌঁছেছি। কিশোরগঞ্জ যেতে রাত ১২টা বেজে যাবে হয়ত।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) একেএম আসাদুজ্জামান বলেন, ‘চাপ থাকায় যানবাহন ধীরে ধীরে চলছে, মাঝে মাঝে থেমে থাকছে।’

জেলা শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, সোমবার ৬২টি, মঙ্গলবার ৪৪৪টি, আজ ১ হাজার ৪১৪টি কারখানা ছুতি হয়েছে। 

আগামীকাল বৃহস্পতিবার ৮৩৩টি কারখানা ছুটি হবে। তবে ৮১টি কারখানা আংশিক খোলা থাকবে বলে জানান তিনি।

Popular

More like this
Related

এখনই শেষ দেখছেন না বাটলার

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারের...

হঠাৎ বৃষ্টিতে ঢাকা–টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি

হঠাৎ বৃষ্টিতে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ...

সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা...

কামিন্সের চোটে দায়িত্ব পেলেন ইশান, আইপিএলের শুরুতে ১০ অধিনায়কই ভারতের

২০২৬ আইপিএলের শুরুতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ইশান কিষান।...