গাইবান্ধায় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে যুবককে নির্যাতনের অভিযোগে মামলা

Date:

গাইবান্ধা শহরের জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনকেন্দ্রে এক যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগে ওই কেন্দ্রের পাঁচ কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ রোববার গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল ভিকটিম মুর্শিদ হাক্কানীর (৩৭) বড় ভাই মো. আওরঙ্গ বাদী হয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলা করেছেন।

মামলার পাঁচজন আসামি হলেন—বাঁধন (৩৫), লাবিব (৩২), শিহাব (৩৫), আতিফ (৩৬) ও তালহা (৩৫)।

মামলার এজাহার থেকে জানা যায়, কেন্দ্রে ভর্তির প্রথম দিকে মুর্শিদের সঙ্গে পরিবারের সাক্ষাৎ করতে দিলেও পরবর্তী সময়ে বন্ধ করে দেওয়া হয়। গত ১১ ফেব্রুয়ারি বাদী মুর্শিদের সঙ্গে দেখা করতে গেলে প্রথমে দেখা করতে দেওয়া হয়নি। পরে লোকজন ডাকলে দেখা করতে দেওয়া হয়। সে সময় মুর্শিদ জানান—চিকিৎসা না দিয়ে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। আসামিরা গত ৯ ফেব্রুয়ারি মুর্শিদের মুখে কাপড় গুঁজে গ্রিলের সঙ্গে দুই পা উল্টো করে বেঁধে মারধর করেন।

অভিযোগের বিষয়ে কেন্দ্রের কাউন্সেলর ও মামলার আসামি বাঁধন বলেন, মুর্শিদ আমাদের পুরোনো রোগী। পারিবারিক অশান্তির কারণে তিনি সব সময় খুবই এগ্রিসিভ ও ডিপ্রেসড থাকেন। এর আগে দুইবার তাকে ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু শেষবার তার পরিবারের লোকজন জোর করে  তাকে এখানে ভর্তি করে।

নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মুর্শিদ প্রায় অন্য রোগীদের মারধর ও গালিগালাজ করেন। গত ৯ ফেব্রুয়ারি তিনি গালিগালাজ ও মারধর করলে ১৫-১৬ জন রোগী একত্রিত হয়ে তাকে মারধর করেন। সে সময় আমার স্টাফরা তাকে রক্ষা করতে পারেননি। তাদেরও গাফিলতি রয়েছে।

ওসি আব্দুল্লাহ-আল মামুন বলেন, মুর্শিদের শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Popular

More like this
Related

চলতি সপ্তাহে আবারও ওয়াশিংটন-তেহরান বৈঠক

ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের চিন্তাধারা যেন মুহূর্তেই বদলে যাচ্ছে। একবার...

ইরানে হামলার ছুতা খুঁজছেন ট্রাম্প?

আন্তর্জাতিক গণমাধ্যমে দুই ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে। এক ধরনের...

ভারতকে সবচেয়ে বড় হারের তেতো স্বাদ দিল দক্ষিণ আফ্রিকা

বাজে শুরুর ধাক্কা কাটিয়ে ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস ও...

নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা...