গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ, ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Date:

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ক্ষোভের জেরে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত রেলপথ অবরোধ করে রেখেছিলেন মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকেরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, দিবাগত রাত একটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গফরগাঁও আসনে বিএনপি থেকে মোহাম্মদ আক্তারুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়। এর প্রতিবাদে ও মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল বিকেল চারটার দিকে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করেন মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকেরা। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত ছিল।

নাম প্রকাশ না করার শর্তে গফরগাঁও পৌর বিএনপির এক নেতা বলেন, এখানে বিএনপির কয়েকটি পক্ষ আছে। একজনকে মনোনয়ন দেওয়ায় অন্য পক্ষগুলো ক্ষুব্ধ হয়ে রেলপথ অবরোধ করেছে। তবে আমি মনে করি, দলের স্বার্থে যাকেই মনোনয়ন দেওয়া হয়েছে, তার জন্য কাজ করাই সবার জন্য মঙ্গলজনক।

Popular

More like this
Related

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২৫...

অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর

ভ্যাট ফেরত বা রিফান্ড প্রক্রিয়া সহজ করতে অনলাইনে ভ্যাট...

১৫ বছরেও ফেলানী হত্যার বিচার পেল না পরিবার

কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর নিথর দেহ বিশ্বজুড়ে সীমান্ত...

লালমনিরহাট সীমান্তে দুই সপ্তাহের ব্যবধানে ‘চোরাকারবারি’ দ্বিতীয়বার গুলিবিদ্ধ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক...