গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার প্রতিবাদে শিল্পী সমাজ

Date:

সম্প্রতি দেশের দুই শীর্ষ গণমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলো এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও সংহতি-সমাবেশ করেছেন শিল্পী-সাহিত্যিকরা। 

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধানমন্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠসংলগ্ন ফুটপাথে অবস্থান কর্মসূচির আয়োজন করে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। 

কর্মসূচিতে বক্তরা দ্য ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচীর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  

একইসঙ্গে এসব অপরাধী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, আজমেরী হক বাঁধন, বাকার বকুল, অরূপ রাহী, নির্মাতা রেদোয়ান রনী, লুভা নাহিদ চৌধুরী, পলাশসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের কর্মীরা।  

ছায়ানটের সংহতি-সমাবেশ

হামলা-ভাঙচুরে বিধ্বস্ত ধানমন্ডির ছায়ানট ভবনের সামনে সংহতি-সমাবেশ করেছেন সংগঠনটির শিল্পীরা। 

রাস্তার ওপর দাঁড়িয়ে সম্মিলিতভাবে রবীন্দ্র, নজরুল সংগীত ও দেশাত্মবোধক গান গেয়ে হামলার প্রতিবাদ জানান তারা। 

এরমধ্যে ছিল- ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল’, ‘ও আমার দেশের মাটি’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘হিমালয় থেকে সুন্দরবন’।

পরে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। 

গত বৃহস্পতিবার গভীর রাতে দ্য ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 

Popular

More like this
Related

চাঁদা দাবিতে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় শীর্ষ এক ব্যবসায়ীর বাড়ি...

ভোটারের সই জাল, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

কুড়িগ্রামে সমর্থক ভোটারের জাল সই জমা দেওয়ার অভিযোগে বিএনপি...

চসিকের ডাম্প ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় সিটি করপোরেশনের (চসিক) ময়লাবাহী ডাম্প...

মেঘনায় জাহাজের ধাক্কায় ২৭৫ টন লবণবোঝাই ট্রলারডুবি

ভোলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় প্রায় ২৭৫ টন লবণবোঝাই...