গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Date:

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সংবিধানে গণভোট আয়োজনের কোনো বিধান নেই এবং নির্বাচন কমিশনের কোনো গণভোট পরিচালনার ক্ষমতা নেই।’

রিটে হাইকোর্টের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোর জন্য রুল জারির আবেদন জানানো হয়েছে—কেন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

হাইকোর্ট আগামী সপ্তাহে এই রিটের ওপর শুনানি করতে পারেন বলে জানান আতাউল মজিদ।

১৩ ফেব্রুয়ারি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ফলাফল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নিত পরিবর্তনের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পায়। এ ভোটে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

সরকারি ঘোষণায় জানানো হয়, ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার, আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

Popular

More like this
Related

ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে আমিনুল বললেন, ‘আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক’

নব-নির্বাচিত বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে...

প্রধানমন্ত্রীর এপিএস মামুন শিবলী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর...

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাবে না এনসিপি

নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয়...

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া, ভারত,...