গণচাঁদা ও নিজস্ব উদ্যোগে পুনর্নির্মাণ হবে হবে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়

Date:

গণচাঁদা ও নিজস্ব উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আজ এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এই ঘোষণা দেন। তারা জানান, কার্যালয় পুনর্নির্মাণে সরকার বা কোনো করপোরেট প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা নেবে না উদীচী।

বিবৃতিতে বলা হয়, উদীচীর দীর্ঘদিনের আত্মনির্ভরশীলতার ঐতিহ্য এবং সাম্প্রদায়িকতা ও উগ্রবাদবিরোধী লড়াইয়ে জনগণের সম্মিলিত শক্তির ওপর আস্থাই এই সিদ্ধান্তের ভিত্তি।

নেতৃবৃন্দ বলেন, এই হামলা দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের ওপর আঘাত। তবে ভয়ভীতি ও সহিংসতা উপেক্ষা করে উদীচী তার কার্যক্রম চালিয়ে যাবে। সাংস্কৃতিক কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সহযোগিতায় তারা তাদের কার্যালয় পুনর্নির্মাণ করবেন।

বিবৃতিতে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় সর্বস্তরের মানুষকে উদীচীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

Popular

More like this
Related

ক্যাম্পাসে ছাত্রপ্রতিনিধিদের এখতিয়ারবহির্ভূত তৎপরতা বন্ধের দাবি শিক্ষক নেটওয়ার্কের

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের এখতিয়ারবহির্ভূত ও আগ্রাসী তৎপরতা অবিলম্বে...

হাদি হত্যার বিচার দাবি: ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে...

স্কুলের গাফিলতিতে বৃত্তি পরীক্ষা দিতে পারেনি ৮ শিক্ষার্থী

প্রাতিষ্ঠানিক গাফিলতিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি ঝিনাইদহের...

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, উখিয়া-টেকনাফে আতঙ্ক

মিয়ানমারের রাখাইন সীমান্তে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারের উখিয়া ও...