খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন আশা চিকিৎসকদের: ডা. জাহিদ

Date:

কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ড যে চিকিৎসা দিচ্ছে, সেটি উনি গ্রহণ করতে পারছেন বা আমরা বলি মেইনটেইন করতে পারছেন।

আজ মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক খোঁজ রাখছেন। আমাদের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’

হাসপাতাল কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকার ও বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য এ সময় তিনি দোয়া কামনা করেন। বলেন, ‘আমরা এই সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আল-আমিন দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা ও দোয়ার কারণে হয়তো উনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।’

তিনি দল ও পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সংযম ধারণ এবং কোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকা ও গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও যুক্তরাজ্য থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন। উনার দেখার পর যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মেডিকেল বোর্ড মনে করে তখন যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।’

‘আমাদের সব প্রস্তুতি আছে। মনে রাখতে হবে যে, রোগীর বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই,’ যোগ করেন তিনি।

Popular

More like this
Related

আজ সাতক্ষীরা মুক্ত দিবস

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্ত...

অদ্ভুত ব্যাটিং ধসে ভারতের কাছে হারল বাংলাদেশ

বৃষ্টিতে লম্বা সময় খেলা বন্ধ থাকার পর ডিএলএস মেথডে...

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন-গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত: প্রধান উপদেষ্টাকে সিইসি

একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান...

টসের সময় ‘অনিচ্ছাকৃত চ্যুতি’, ম্যাচ শেষে করমর্দন করল বাংলাদেশ-ভারত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের সময় বাংলাদেশ ও ভারতের অধিনায়কের...