খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

Date:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে তিনি বলেন, ‘খালেদা জিয়া গত দুদিন ধরে অসুস্থ। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’

এসময় খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে, বাদ জুমা বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। 

 

Popular

More like this
Related

একটি দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ এখন...

জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ?

খেলা হবে—এই আশায় গুটিকয়েক দর্শক গ্যালারিতে বসে অপেক্ষায় ছিলেন।...

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন...

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনার জন্য...