খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

Date:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা বেজে ২ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।

জানাজার আগে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্যে তার মায়ের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কারও কাছে কোনো ঋণ থাকলে পরিশোধের প্রতিশ্রুতি দেন।

সকাল থেকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সামনের মাঠসহ আশাপাশের এলাকায়। 

জানাজাস্থল পরিপূর্ণ হয়ে যাওয়ায় খামারবাড়ি, ফার্মগেট, আসাদগেট, মিরপুর রোড এবং বিজয় সরণিসহ আশেপাশের এলাকায়ও বিপুল সংখ্যক মানুষ রাস্তায় দাঁড়িয়েই জানাজায় অংশ নেন।

খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

 

Popular

More like this
Related

আমলাতন্ত্রের একাংশের কাছে অন্তর্বর্তী সরকারের নতি স্বীকার, প্রকৃত সংস্কার লক্ষ্যভ্রষ্ট: টিআইবি

নজিরবিহীন ত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী চোরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের যে...

জিআইজেএনের তালিকায় ডেইলি স্টারের ২ অনুসন্ধানী প্রতিবেদন

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) ২০২৫ সালের শীর্ষ প্রতিবেদনে...

ইসির পরিবর্তে প্রশাসনই হয়ে উঠেছিল নির্বাচন পরিচালনার মূল শক্তি

বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনের তদন্ত কমিশন সদস্য শামীম...

কুষ্টিয়া সীমান্তে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও...