খালেদা জিয়ার জানাজা: বাড়ানো হবে মেট্রোরেলের ট্রিপের সংখ্যা

Date:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের যাতায়াত সহজ করতে আগামীকাল মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘোষণা দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সরকার বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং ছুটির দিনে সাধারণত ১৬৯টি ট্রিপ পরিচালনা করা হয়।’

‘তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানুষের যাতায়াত সুবিধার্থে আগামীকাল ট্রিপের সংখ্যা বাড়ানো হবে।’

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রয়োজন এবং তাদের পরিচালন সক্ষমতার ওপর ভিত্তি করে ট্রিপের সংখ্যা বাড়ানো হবে।

Popular

More like this
Related

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বন্দুক হামলায় ‘সশস্ত্র ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী ডাকাত দলের বন্দুক...

দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই নিহত

পটুয়াখালীর আমতলীতে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে...

তাসনিম জারার মনোনয়ন আপিলে বৈধ

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে আগ্রহের কথা জানালেন খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর...