খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Date:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

আজ মঙ্গলবার ঢাকার পাকিস্তান হাইকমিশন জানায়, বুধবার সকালে একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা রয়েছে।

খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে।

আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তিনি বিএনপির চেয়ারপারসন ও তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

Popular

More like this
Related

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বন্দুক হামলায় ‘সশস্ত্র ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী ডাকাত দলের বন্দুক...

দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই নিহত

পটুয়াখালীর আমতলীতে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে...

তাসনিম জারার মনোনয়ন আপিলে বৈধ

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে আগ্রহের কথা জানালেন খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর...