খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

Date:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দেশবাসীকে খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান এবং তার চিরশান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।

Popular

More like this
Related

ঠাকুরগাঁওয়ের নারীদের ‘শাক পিতারি’ উৎসব

বনে–জঙ্গলে ও বাড়ির আশপাশে স্বাভাবিকভাবে জন্মানো বিভিন্ন ধরনের শাক...

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বন্দুক হামলায় ‘সশস্ত্র ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী ডাকাত দলের বন্দুক...

দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই নিহত

পটুয়াখালীর আমতলীতে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে...

তাসনিম জারার মনোনয়ন আপিলে বৈধ

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...