খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে রোববার

Date:

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।

আজ শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।

তিনি বলেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।’

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

Popular

More like this
Related

কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)...

সহজ জয়ে ১০০তম গ্র্যান্ড স্লাম ম্যাচ উদযাপন আলকারাজের

গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ১০০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন কার্লোস...

তারেক রহমান ফেরার দিন যেন সারা দেশ কেঁপে ওঠে, নেতাকর্মীদের ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'খুব শিগগিরই' দেশে ফিরছেন...

নির্বাচনের পর বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক উন্নতির আশায় আশরাফুল

ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কখনোই মেশানো উচিত নয়, এ কথা...