খসড়ায় গুরুত্বপূর্ণ সংশোধনের আহ্বান তথ্য অধিকার ফোরামের

Date:

উপদেষ্টা পরিষদের বৈঠকে সম্প্রতি অনুমোদিত তথ্য অধিকার অধ্যাদেশ, ২০২৬-এ আরও কিছু জরুরি সংশোধনের আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

আজ রোববার সংস্থাটির আহ্বায়ক শাহীন আনামের সই করা এক বিবৃতির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশের নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিতে ২০০৯ সালে প্রণীত হয় তথ্য অধিকার আইন। তবে দেড় দশকে কাঙ্ক্ষিত সুফল না পাওয়ায়, গত বছরের ৬ মার্চ এ আইনে ৩৭টি সংশোধনী প্রস্তাব আনার আহ্বান করে তথ্য অধিকার ফোরাম।

ওই সংশোধনী প্রস্তাবগুলোকে গুরুত্ব দিয়ে গত ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পায় তথ্য অধিকার অধ্যাদেশ, ২০২৬ এর খসড়া।

এ অনুমোদনের পরিপ্রেক্ষিতে আরও কিছু জরুরি সংশোধনীর আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

সংশোধনীসমূহ হলো—তথ্যের সংজ্ঞায় নোট সিট অন্তর্ভুক্ত করা; কর্তৃপক্ষের আওতা বৃদ্ধি; তথ্য কমিশন এর পরে বাংলাদেশ শব্দটি যুক্ত করা; প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণের নিয়োগ, মেয়াদ, পদত্যাগ, পদমর্যাদা, পারিশ্রমিক ও সুবিধাদি সংক্রান্ত এবং সবশেষ আপিল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে জরিমানার আওতায় আনা।

Popular

More like this
Related

কোনো দুর্বৃত্ত যাতে ভোট এদিক-সেদিক করার দুঃসাহস না দেখায়: শফিকুর রহমান

‘জুলাইকে সফল করার জন্য’ আগামী ১২ ফেব্রুয়ারি ১১ দলীয়...

‘নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন’

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউই চিরস্থায়ী...

কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা জোরদার ও আইনের প্রয়োগ সহজতর করতে...

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট, বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধ

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না...