ক্ষমতায় গেলে চাঁদাবাজ-দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না: জামায়াত আমির

Date:

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষমতায় গেলে আমরা চাঁদাবাজের অস্তিত্ব রাখবো না। আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না। তাদেরকে বলছি, ভাই এটা হারাম এটা ছেড়ে দাও, পারলে সবার হক ফেরত দাও।’

গতকাল শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে ফেনী ও কুমিল্লার লাকসামে জনসভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়েতের আমির বলেন, ‘এখানে (টাউন হল মাঠে) এক বছর আগে বলেছি, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। ক্ষমতায় আসলে জামায়াত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবে। আমরা যদি ক্ষমতায় নাও আসি যারা আসবে আমরা তাদের বাধ্য করবো কুমিল্লা বিভাগ বাস্তবায়নে।’

‘এখানে ইপিজেড আছে। ইপিজেড কে আন্তর্জাতিক মানের করলে শুধু দেশি নয় বিদেশিরাও হুমড়ি খেয়ে পড়বে। তারা স্বাভাবিকভাবে চলাচলের জন্য বিমানসেবাকে গ্রহণ করবে,’ যোগ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রত্যেকটা শহীদ পরিবারের রিপোর্ট নিয়ে তাদের নিকট হাজির হয়েছি। বলছি আপনাদের সুখ আমাদের সুখ, আপনাদের দুঃখ আমাদের দুঃখ।’

জামায়াতের নারী সমর্থক-কর্মীদের জুলাই শহীদের মা আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কেউ যদি মায়েদের গায়ে হাত দেয়, আমরা তাদের ছেড়ে কথা বলবো না।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি আর দেখতে চাই না। মেধা থাকলে একজন রিকশাচালক ভাইয়ের ছেলে হবে এ দেশের প্রধানমন্ত্রী।’

গণমাধ্যম সম্পর্কে শফিকুর রহমান বলেন, ‘মিডিয়া জাতির দর্পন বা আয়না। মিডিয়া জাতির বিবেক। কেউ যেন দুর্নীতির পক্ষ না নেন। কেউ যেন অন্যায়ের পক্ষ না নেন। আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন কল্যাণের পক্ষে থাকেন, দুর্নীতির বিরুদ্ধে থাকেন। সাংবাদিকরা আসলেই যোদ্ধা। তবে হাউজগুলো যেন পক্ষপাতহীনভাবে সংবাদ প্রকাশ করে।’

Popular

More like this
Related

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দায়িত্বশীল বিরোধী দল হিসেবে...

বাংলাদেশ এখন সংকট থেকে উত্তরণের গল্প নয়, অমিত সম্ভাবনার দেশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন আর...

নির্বাচিত অর্ধেক এমপির দায়-ঋণ ১১৩৫৬ কোটি টাকা: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত অর্ধেক সংসদ সদস্যের মোট দায়...

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, প্রধান উপদেষ্টার ধন্যবাদ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ...