কোন দিন পাওয়া যাবে রেলের কোন তারিখের আগাম টিকিট

Date:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামলাতে আগাম টিকিট বিক্রির সময়সূচি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে এবং চলবে ৯ মার্চ পর্যন্ত। আর ফিরতি টিকিট পাওয়া যাবে ১৩ থেকে ১৮ মার্চ। 

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ঘোষণাও দেওয়া হয়েছে।

বিক্রির প্রথম দিন ৩ মার্চ ১৩ মার্চের আগাম টিকিট পাবেন যাত্রীরা। দ্বিতীয় দিন ৪ মার্চ ১৪ মার্চের ও তৃতীয় দিন ৫ মার্চ ১৫ মার্চের ট্রেনের টিকিট পাবেন যাত্রীরা। ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি হবে।

২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে চাঁদ দেখা সাপেক্ষে।

একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, অগ্রিম ও ফিরতি উভয় ক্ষেত্রেই। তবে ঈদের অগ্রিম ও ফিরতি টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয়।

পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে ছাড়া হবে। 

নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। ঈদের পর পূর্বের ছুটির নিয়ম চালু হবে।

ভ্রমণের দিনে মোট আসনের (উচ্চশ্রেণি বাদে) ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার (স্ট্যান্ডিং) টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। 

কন্টেইনার ও জ্বালানি ট্রেন ছাড়া সব পণ্যবাহী ট্রেন ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা ১ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

দুর্ঘটনা মোকাবিলায় সার্বক্ষণিক রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হবে।

ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরব বাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে। 

‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ চট্টগ্রাম থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। ফিরতি ট্রেন চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে। 

তিস্তা স্পেশাল-৩ ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকাল ৩টা ৩০ মিনিটে এবং তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকাল ৪টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় ফিরবে।

শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভৈরব বাজার থেকে সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে এবং ফিরতি ট্রেন দুপুরে আবার ভৈরব বাজারে আসবে। 

একইভাবে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া স্পেশাল চলবে। 

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত ২টা ৩০ মিনিটে। 

চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে বলেও জানানো হয়েছে। 

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় কী কৌশল নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নতুন কিছু নয়, দীর্ঘকাল ধরে...

দেশে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।আজ বুধবার রাত...

ডিসেম্বরে পুনঃতফসিল হয় গভর্নর মোস্তাকুরের প্রতিষ্ঠানের ৮৯ কোটি টাকার ঋণ

গত ডিসেম্বরেই মো. মোস্তাকুর রহমানের মালিকানাধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান 'হেরা...

শ্রীলঙ্কাকে বিদায় করে সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখল নিউজিল্যান্ড

৮৪ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড অসাধারণ...